× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৩:০০ পিএম

খালেদা জিয়ার অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন- এমন খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, ‘খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।’ শনিবার এএফপির বরাতে গালফ নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।

এছাড়া পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজসহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।  ভারতের গণমাধ্যম এনডিটিভি একাধিক সংবাদ প্রকাশ করেছে। তারা শুক্রবার এক প্রতিবেদনের শিরোনাম করে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ‘সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি।’

এছাড়া টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে আরব নিউজ লিখেছে, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিকাল।’ 

গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। 

শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের  তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা