প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:২৭ পিএম
প্রতীকী ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১ হাজার ২০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭৬২ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৪৫ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভিযানকালে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৪ রাউন্ড, ককটেল ৩টি, রামদা ৫টি, চাপাতি ১টি, ফালা ৩টি, দেশীয় তৈরি এলজি ৩টি, কার্তুজ ৭ রাউন্ড, তাজা গোলা ৮টি, ফাঁকা গোলা ৪টি, ফাঁকা কার্তুজ ৬টি, দেশীয় দা ১টি, একনলা দেশীয় তৈরি এলজি ১টি, দেশীয় তৈরি পাইপগান ১টি উদ্ধার করা হয়েছে।