প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২১:৫৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ২২:৪৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ-এ পোস্ট দিয়ে সুস্থ্যতা কামনা করেন তিনি।
এর আগে, শুক্রবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ উল্লেখ করে দেশবাসীর কাছে সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত রাতে (বৃহস্পতিবার) চিকিৎসকরা জানিয়েছেন, আমাদের নেত্রী বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।