প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ০০:১১ এএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। শুধু প্রকৃত আলেম-ওলামাদ ছাড়া কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালে চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম
উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন সময়ে যারা ধর্ম নিয়ে, আল্লাহ ও রাসূল নিয়ে আপত্তিকর কথা বলেছে,
তাদের আমরা যথাদ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসেছি। আগামীতেও যদি কেউ আল্লাহ, রাসুল,
কোরআন নিয়ে কোনো কটূক্তি করে তাদের আইনের আওতায় আনা হবে’।
আমরা কোনোক্রমেই আইন হাতে তুলে নেব না। আইন হাতে তুলে নিলে সহিংসতা ও বিশৃঙ্খলা
সৃষ্টি হবে। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কেউ কোনো অন্যায় করলে, ধর্মীয় অনুভূতিতে
আঘাত দিলে তার জন্য প্রশাসন রয়েছে বলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ
জানান উপদেষ্টা।
উপদেষ্টা আরও বলেন, আলেম-ওলামা, পীর, মাশায়েখরা শতশত বছর ধরে ইসলামি ভাবধারা জাগরণ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এখনো করে যাচ্ছেন। আলেম-ওলামাদের মেহনত কখনও ব্যর্থ হয় না। আগামীদিনেও বর্থ হবে না।
চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এতে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গর্ভনরসের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ মুফতি রেজাউল করিম আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।