× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৫তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৫৬৫ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২০:১৯ পিএম

৪৫তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৫৬৫ জন

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৫৬৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদে (সংশোধিত শূন্যপদ) ৫৬৫ জনকে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।

৪৫তম বিসিএসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে শূন্যপদ ছিল ১ হাজার ২২টি। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদে নিয়োগ না দিতে পিএসসিকে চিঠি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে এ পদগুলো বাদ দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার (২৬ নভেম্বর) রাতে ৪৫তম বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ফলে ক্যাডার পদে এ বিসিএসে ৫০২টি পদ খালি থেকে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা