প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৮:৪৯ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম
অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫–এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন এই অধ্যাদেশের মাধ্যমে কমিশনকে দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলাখানা পরিদর্শন করে নির্যাতন ও অমানবিক আচরণ প্রতিরোধে ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ (এনপিএম) হিসেবে কাজ করার দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আন্তর্জাতিক চুক্তির আওতায় নির্যাতন প্রতিরোধে বাংলাদেশকে দায়িত্বপূর্ণ রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন এখন দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলাখানা পরিদর্শন করতে পারবে, নির্যাতন প্রতিরোধে প্রতিবেদন প্রকাশ ও প্রয়োজনীয় পরামর্শ দেবে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ অক্টোবর উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।