× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭২১ সরকারি স্কুল শাটডাউনের হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৪:৪০ পিএম

৭২১ সরকারি স্কুল শাটডাউনের হুঁশিয়ারি

দশম গ্রেড থেকে নবম গ্রেডে বেতন নির্ধারণ, দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনসহ চার দাবিতে রাজধানীর আব্দুল গণি রোডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয় ‘শিক্ষা ভবন’ চত্বরে অবস্থান নিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

দাবি বাস্তবায়নে সরকারকে রবিবার (৩০ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। তা না হলে সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম বর্জন করে সাত শতাধিক সরকারি স্কুলে শাটডাউন ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন সরকারি স্কুল থেকে আসা শিক্ষকরা ‘সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির’ ব্যানারে শিক্ষা ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী গণমাধ্যমকে বলেন, ‘পদোন্নতিযোগ্য একটি মাত্র পদ থাকায় সহকারী শিক্ষকরা দীর্ঘদিন পদোন্নতি পাচ্ছেন না। বর্তমান বাস্তবতায় দশম গ্রেডে বেতনে শিক্ষকরা হিমশিম খাচ্ছেন। তাই আমরা চাই সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গ্রেজেট প্রকাশ হোক। এ অধিদপ্তর গঠন করে শিক্ষকদের পদগুলো ক্যাডারভুক্ত করলে আমরা অন্যান্য প্রশাসনিক পদে পদান্নতির সুযোগ পাব।’

শিক্ষকদের বাকি দাবিগুলো হলো- বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ৩ কর্মদিবসের মধ্যে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া; ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ৩/২টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

রবিবার পর্যন্ত সরকারকে দাবি মেনে নিতে সময় দেওয়ার কথা তুলে ধরে শিক্ষক নেতা শাহাব উদ্দিন মাহমুদ সালমী বলেন, ‘এর মধ্যে চার দফা দাবি আদায় না হলে সোমবার থেকে চলমান বার্ষিক পরীক্ষা, ভর্তি কার্যক্রমসহ সকল ধরনের কার্যক্রম বর্জন করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন পালন করব।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা