× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিসিইউতে খালেদা জিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৪:২৯ পিএম

সিসিইউতে  খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ কথা জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণ চলছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এর আগে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে (চেস্ট) ইনফেকশন হয়েছে এবং হৃদ্‌যন্ত্র ও ফুসফুসেও জটিলতা দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ের সময় তিনি এ তথ্য দেন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন থাকার পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যেতেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে তাকে সেখানে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, একাধিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা