প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম
সরকারি কর্ম কমিশন (পিএসসি)
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, এবার ক্যাডার পদে ১ হাজার ৭৫৫ জন এবং নন–ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট।
এই বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি পরিশোধ করা যাবে আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত।