প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৩:৪৭ পিএম
বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়নের পর ঊর্ধ্বতন পর্যায়ে আরও অন্তত ১৫ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার৷ এসব কর্মকর্তাদের বেশিরভাগকেই এসপি, পিবিআই, সিআইডিতে পদায়ন করা হয়েছে৷
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান৷
জানা গেছে, নির্বাচনকালীন ৬৪ জেলার পুলিশের পাশাপাশি এসব কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন৷