প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১২:৫০ পিএম
প্রবা ফটো
বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন শিক্ষার্থী সাইয়েবা (১১) সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এই নিয়ে হাসপাতাল থেকে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো ১ জন ভর্তি ও ২০ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
বুধবার (২৬নভেম্বর) সকালে দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা.নাসির উদ্দিন। তিনি জানান, সাইয়েবা নামে এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সকালের দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
পরিচালকের পক্ষ থেকে আরও জানা যায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাইয়েবা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল, তার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরও জানান, বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানো ১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
শিগগিরই সেই শিক্ষার্থীও সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে প্রত্যাশা তাদের। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তারা পরবর্তীতেও জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবে।
গত (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত ছিল প্রায় শতাধিক।