× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদককে অন্যায়ভাবে চাপ দিলে নাম প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ২২:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর কেউ অন্যায়ভাবে চাপ সৃষ্টি করলে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতিগ্রস্তদের ওপর চাপ বেশি আসে। তবে যারা সৎ থাকেন তাদের ওপর চাপ কম পড়ে। তিনি সতর্ক করে বলেন, ‘আগামী দিনগুলোতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবেন, আমরা তাদের নামও প্রকাশ করে দেব।’

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। তবে কালো টাকার প্রভাব এবারও থাকতে পারে। তিনি উল্লেখ করেন, সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা, এটি কোনো লাভজনক পদ নয়। তাই নির্বাচনে অর্থের প্রভাব কমাতে সাংবাদিকদেরও চিন্তা করতে হবে।’

নির্বাচনী প্রার্থীদের সম্পদ বিবরণী দাখিল প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘যদি প্রার্থীদের সম্পদ আগে দুদকে জমা দিতে বাধ্য করা হয়, তবে একটি টাস্কফোর্স গঠন করে তা যাচাই করা সম্ভব হবে।’

দুর্নীতি প্রতিরোধে সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটি দুর্নীতি দমনে সফল। সেখানে প্রতিটি সরকারি অফিস দুর্নীতি প্রতিরোধে কাজ করে। বাংলাদেশেও দুদক একই দায়িত্ব পালন করছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করেছে এবং তা নিষ্পত্তি হয়েছে। ফলাফলের দায় দুদকের নয়।’

মামলা নিষ্পত্তি প্রসঙ্গে তিনি জানান, রাজধানীতে বিশেষ জজ আদালতের সংখ্যা মাত্র ১১টি। এত মামলার রায় দেওয়া সম্ভব নয়। তাই আদালতের সংখ্যা বাড়ানো জরুরি। এ বিষয়ে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল কাজ করছেন বলে তিনি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম।

তথ্যসূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা