× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিকের ‘মিড-ডে মিল’ কর্মসূচি, প্রথম সপ্তাহেই অনিয়মের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৮:৫২ পিএম

প্রাথমিকের ‘মিড-ডে মিল’ কর্মসূচি, প্রথম সপ্তাহেই অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া ‘মিড-ডে মিল’ কর্মসূচির শুরুতেই দেখা দিয়েছে অনিয়ম। খাবার না দেওয়া, পরিমাণে কম দেওয়া এবং কাঁচা কলা সরবরাহসহ নানা অভিযোগ উঠেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে।

গত কয়েক দিনে রৌমারী উপজেলার যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াবাড়ি, দক্ষিণ বাউশমারী ও চর বারোবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ছয়টি বিদ্যালয়ে গিয়ে একই ধরনের অভিযোগ পাওয়া যায়।
উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, রৌমারীর ১১৪টি বিদ্যালয়ের ১৮ হাজার ৯৯৮ শিক্ষার্থী সপ্তাহে পাঁচ দিন পুষ্টিকর খাবার পাওয়ার কথা। খাদ্যতালিকা অনুযায়ী রুটি, সিদ্ধ ডিম, দুধ, ফর্টিফায়েড বিস্কুট এবং স্থানীয় মৌসুমি ফল সরবরাহ হওয়ার কথা।
চর বারোবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল হক বলেন, ‘আমাদের ৯৪ জন শিক্ষার্থী। প্রথম দিন পেয়েছি মাত্র ৭০ জনের খাবার। পরের দিন শুধু রুটি এসেছে। এরপর কয়েক দিন কোনো খাবারই আসেনি।’
যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, ‘রুটি ও কলা দিয়েছে ঠিকই, কিন্তু পরিমাণ কম। পরের দিন কেবল রুটি এসেছে। আজ দিয়েছে কাঁচা কলা, যা অন্তত সাত দিনেও খাওয়ার উপযোগী হবে না।’ 

‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি; শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও ক্লাসে উপস্থিতির হার বাড়াতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করবে । প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা পাবে পাঁচ ধরনের পুষ্টিকর খাবার। প্রকল্প সূত্রে জানা গেছে, স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন সরবরাহ করা হবে পুষ্টিকর খাবার। এর মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, ইউএইচটি দুধ, ফরটিফাইড বিস্কুট এবং মৌসুমি ফল বা কলা। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার শিক্ষার্থীদের পরিবেশন করা হবে বনরুটি ও সেদ্ধ ডিম। সোমবার বনরুটি ও দুধ এবং বুধবার মিলবে ফরটিফাইড বিস্কুট ও মৌসুমি ফল বা কলা। প্রতিটি বনরুটির ওজন নির্ধারণ করা হয়েছে ১২০ গ্রাম, প্রতিটি ডিম ৬০ গ্রাম, দুধ ২০০ গ্রাম, বিস্কুট ৭৫ গ্রাম ও ফল ১০০ গ্রাম। কিন্তু বাস্তবচিত্র ভিন্ন।

ঠিকাদারের লোকজন বলেছে, ৩০% লেজ দিয়ে কাজ নিয়েছেন তারা, তাই সমস্যা হচ্ছে।  ঠিকাদারি প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিংয়ের সমন্বয়কারী রায়হান বলেন, ‘হঠাৎ ওয়ার্ক অর্ডার পেয়েছি। এখনও উপজেলা বা জেলা পর্যায়ের কারও সঙ্গে সমন্বয় করা হয়নি। ১ তারিখ থেকে নিয়মমাফিক সরবরাহ করা যাবে।’রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল হোসেন বলেন, ‘এ ধরনের অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, ‘ঠিকাদার আমাদের সঙ্গে কোনো চুক্তিপত্র দাখিল করেনি, সাক্ষাৎও করেনি। নিজ উদ্যোগেই কাজ করছে। বিল শিক্ষা অফিসের মাধ্যমে হলে তখন আমরা বিষয়টি দেখব।’

মিড-ডে মিল চালুর আট দিনের মাথায় এমন অনিয়ম সামনে আসায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত নজরদারি ও সমন্বয় না হলে শিশুদের পুষ্টির এই উদ্যোগ ভেস্তে যেতে পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা