প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:০২ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন নতুন রোগী।
সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৭ জন রয়েছেন।
এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, বরিশাল বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৩৪ জন করে, সিলেট বিভাগে ১৬ জন এবং রংপুর বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ২৫৮ জন রোগী ছাড়পত্র পেলেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯৬৯ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। এই সময়ে ডেঙ্গুতে মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছে।