প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৭:২০ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪
নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ বলেন।
প্রধান
উপদেষ্টা বলেন, ‘আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে
আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
এ সময় শার্লি বচওয়ে আশ্বস্ত করে বলেন, ‘কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করবে। কমনওয়েলথের ৫৬টি দেশ, যার মধ্যে জি–৭ ও জি–২০-এর সদস্যরাও রয়েছে। এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে ‘
দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করার কথা জানিয়ে কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘আমি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে খুবই আশাবাদী। কমনওয়েলথ ভোটের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।’
দুই নেতা তারুণ্যের ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, আরও সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর লক্ষ্যে ‘তিন-শূন্য’ তত্ত্ব বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন।