× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৬:৪৬ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোট নিবন্ধন

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোট নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ৬ দিনে ২১ হাজার ৪৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসীসহ চার শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয়। 

এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারাও উপস্থিত ছিলেন। 

সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। আর জেলার হিসেবে ঢাকা ও আসন ওয়ারি হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রবাসী বাংলাদেশিরা। 

বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে। আর রবিবার (২৩ নভেম্বর) মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের ৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। 

এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রায় ৮ হাজার, জাপানে প্রায় ৫ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় আড়াই হাজার প্রবাসী নিবন্ধন করেছেন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, ১৯ থেকে ২৩ নভেম্বর : পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নিবন্ধন হবে। 

২৪ থেকে ২৮ নভেম্বর : উত্তর আমেরিকা, ওশেনিয়া, ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর : ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর : সৌদি আরব, ৯ থেকে ১৩ ডিসেম্বর : দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর : মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ)।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধন পদ্ধতি

নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী ভোটার যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক, কেবল সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং ভোট প্রদানের জন্য Google Play Store /App Store হতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা/ইংরেজি যেকোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি সম্পর্কে জানতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিতকল্পে নির্ভুল ঠিকানা দিতে হবে বলে ইসির কর্মকর্তারা জানান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা