× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্থকোয়াকট্র্যাকার ডটকম

বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৮ ভূমিকম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম

ছবি : আর্থকোয়াকট্র্যাকার ডটকম থেকে নেওয়া

ছবি : আর্থকোয়াকট্র্যাকার ডটকম থেকে নেওয়া

বিশ্বের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ৯৮টি ভূমিকম্প রেকর্ড করেছে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 'আর্থকোয়াকট্র্যাকার ডটকম'। এদিকে বাংলাদেশে শুক্রবারের শক্তিশালী কম্পনের রেশ কাটতে না কাটতেই শনিবার (২২ নভেম্বর) মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে রাজধানী ও এর আশপাশে আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্বল্প সময়ের ব্যবধানে এমন ঘন ঘন ভূকম্পন বড় কোনো বিপদের লক্ষণ হতে পারে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলের আপডেটে আর্থকোয়াকট্র্যাকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গত সাত দিনে এ সংখ্যা ৮৬০। এছাড়া গত ৩০ দিনে ৩ হাজার ৫২৭টি এবং গত এক বছরে মোট ৪৬ হাজার ৬৩৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এর আগে, শুক্রবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন। কেউ কেউ ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। এখন পর্যন্ত শিশুসহ ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নরসিংদীতে মারা গেছেন পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন।

শুক্রবারের আতঙ্ক কাটতে না কাটতেই শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে দিনের প্রথম মৃদু কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশ।

এরপর সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় টানা দুটি কম্পন অনুভূত হয়। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর মাত্র এক সেকেন্ড পর, ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি কম্পন হয়। প্রথমটির উৎপত্তিস্থল ছিল বাড্ডা এবং দ্বিতীয়টির নরসিংদী।

ধারাবাহিক এসব ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কিছু ভবন হেলে পড়ার ঘটনাও নজরে এসেছে। ঘন ঘন এমন কম্পনে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা