× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্পের ঝুঁকি

৪৮ ঘণ্টা তেল-গ্যাস কূপের খনন কাজ বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৫:৫৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় দেশের তেল ও গ্যাস কূপগুলোতে চলমান খনন কাজ (ড্রিলিং) ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসময়ে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

রবিবার (২৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘যেহেতু পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে তাই তেল-গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন আর প্রভাবিত না করে এ কথা বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

এ প্রসঙ্গে পেট্রোবাংলা জানায়, উপদেষ্টার নির্দেশক্রমে আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অনুসন্ধান কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে যদি আবার ভূমিকম্প হয় তাহলে পরবর্তীতে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা