প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৭:২৩ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৭:২৩ পিএম
ছবি সংগৃহীত।
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে সেনা কুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠান শুরুর আগে প্রধান উপদেষ্টা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন- ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, নাসরিন সাঈদ ইস্কান্দার।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ সিনিয়র নেতারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।