× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮৭০ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৩:৪৭ পিএম

বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮৭০ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

আন্দোলন ও মামলা মকদ্দমা শেষে অবশেষে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ প্রভাষক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় তাদের পদোন্নতির আদেশ জারি করেছে। এই পদোন্নতি শিক্ষা ক্যাডারের কিছু আত্মীকৃতসহ ৩২, ৩৩, ৩৪ ও ৩৫তম বিসিএসের ব্যাচ ভিত্তিক পদোন্নতি হলো। শিক্ষা ক্যাডারের নিকট ইতিহাসে সংখ্যার বিচারে এটি বড় আকারের পদোন্নতি। এই পদোন্নতির জন্য প্রভাষকরা ‘বিসিএস প্রভাষক পরিষদ’ ব্যানারে টানা কয়েক সপ্তাহ ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’সহ নানা  আন্দোলন কমসূচি চালিয়ে আসছিলেন।

এদিকে ব্যাচভিত্তিক এই বিশাল সংখ্যক পদোন্নতিতে শিক্ষামন্ত্রনালয় কর্তৃপক্ষের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিএস প্রভাষক পরিষদ। একই সাথে পদোন্নতি কাজে নানাভাবে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ, বিসিএস শিক্ষা সমিতির নেতৃবৃন্দ, আইন কর্মকর্তা, আইনজীবী, গণমাধ্যম কর্মী ও কর্তৃপক্ষকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা