× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনা-কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার: আসিফ নজরুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, ভারতের আশ্রয়ে থাকা পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার বিষয়ে ভাবছে সরকার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের যেতে হবে কি না, তা শিগগিরই একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য সরকার ভারতকেও একটি চিঠি পাঠাবে। তারা দুজনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) কর্তৃক মানবতাবিরোধী অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় ন্যায়বিচারের স্বার্থে তাদের ফেরত পাঠাতে ভারতের অতিরিক্ত দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। তাই আমরা ভারতকে তাদের প্রত্যর্পণ চুক্তির অধীনে দায়িত্ব পালন করার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং সে কারণেই এই চিঠি পাঠানো হচ্ছে। 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা