× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিপি ও বাসদ (মার্কসবাদী) নিবন্ধনের প্রজ্ঞাপন জারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২২:১০ পিএম

এনসিপি ও বাসদ (মার্কসবাদী) নিবন্ধনের প্রজ্ঞাপন জারি

নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। তাদের নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনটি বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে লেখা হয়েছে— The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টার (২য় তলা) ১১৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১২০৫। দলটির সংরক্ষিত প্রতীক ‘শাপলা কলি’ এবং নিবন্ধন নম্বর-৫৮।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধানের শর্তাদি পূরণ করায় ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় ২২/১ তোপখানা রোড (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সংরক্ষিত প্রতীক ‘কাঁচি’ এবং নিবন্ধন নম্বর ৫৯।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা