× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ০৯:২৪ এএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ০৯:২৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি উপদেষ্টার বাড়ির সামনেও ককটেল বিস্ফোরণ হয়।  এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ বলছে, ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

তথ্যমতে, রাজধানীর তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ছাড়া মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে  পানির ট্যাংকের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জানে আলম গণমাধ্যমকে তিনি বলেন, ‘তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পর মহাখালীর আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।’

জানে আলম আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া ঢাকায় পরিবেশ উপদেষ্টা বাসা ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এ ছাড়া রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে, মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে, ‎রাজধানীর শ্যামপুরে ফ্লাইওভারের ওপরে, দারুস সালাম থানার রোজিনা পেট্রোল পাম্পের পেছনে। 

এমনকি ফার্মগেটে রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনেও ককটেল নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, বাড্ডায় দাঁড়িয়ে থাকা বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একইসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করে পালায় দুষ্কৃতিকারীরা।

ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখার নিচ তলায় আগুন দেওয়া হয়। 

এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এসে গাছ কেটে রাস্তা অবরোধ, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকাসহ বোমাবাজির পাশাপাশি বিভিন্ন স্থানে একের পর এক নাশকতা চালানো হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে আজ। গত ১৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা