প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:১৯ পিএম
রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিং করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসছে এবং ৭ ডিসেম্বর থেকে রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর উন্মোচন ও শনাক্তকরণের কাজ শুরু হবে।
রবিবার (১৬ নভেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন গণকবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, এই কার্যক্রম বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। পরে একই নকশায় জুলাই শহীদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন উপদেষ্টা।