× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংলাপ থেকে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিল ইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৬:১৩ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৬:২৬ পিএম

সংলাপ থেকে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিল ইসি

ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান আবুল হাসানাত আমিনীর অনুসারীরা আজ (রবিবার) নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে যোগ দিতে যান। কিন্তু সংলাপ শুরুর আগে দলটির বর্তমান অংশের লোকজনের আপত্তি থাকায় তাদের বের হয়ে যেতে বলা হয়।

রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগে এ ঘটনা ঘটে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার ও ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সংলাপ শুরুর কয়েক মিনিট আগে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলরুমে প্রবেশ করে সেখানে আগেই উপস্থিত ছিলেন হাসানাত আমিনীর অংশের প্রতিনিধি দল। এ সময় সাখাওয়াত হোসেন রাজি আবুল হাসানাত আমিনীর অংশকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করেন। তিনি বলেন, তারা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে, তাই তারা থাকলে আমরা সংলাপে অংশ নেব না।

এরপর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র পরীক্ষা করতে চান। রাজির অংশ হার্ডকপি দেখাতে সক্ষম হলেও আমিনীর অনুসারীরা কেবল মোবাইলে থাকা কপি দেখান। সচিব ঘোষণা করেন,‘হার্ডকপি না থাকলে আপনাদের চলে যেতে হবে। একাধিক অনুরোধের পরও এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। ফলে আমিনীর অংশকে সম্মেলনকক্ষ থেকে বের হয়ে যেতে হয়।

বের হয়ে যাওয়া অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন সাংবাদিকদের অভিযোগ করেন, নির্বাচন কমিশন (ইসি) একতরফা সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে, অথচ আমাদের নামে দল নিবন্ধিত এবং আমাদেরই আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। ব্ল্যাকমেল করে আমন্ত্রণপত্র অন্য অংশ নিয়েছে।

এদিন সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আচরণবিধি অনুসরণে সংলাপ ও ভোট প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব এবং দলগুলোও এই আচরণবিধি প্রচারে অংশ নিতে পারে।

সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা