× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচারকের ছেলে হত্যা, রাজশাহীর পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৩:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত এই নির্দেশ দিয়েছেন। আগামী বুধবারের মধ্যে মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

নির্দেশনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে গণমাধ্যমের সামনে বক্তব্যে দেওয়ার সুযোগ দেওয়ায় কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হয় নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ। হামলাকারী লিমন মিয়া (৩৫) তাদের পূর্বপরিচিত। তাঁর হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার (৪৪)। এ ছাড়া ধস্তাধস্তিতে হামলাকারী লিমন আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা