× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১১:০২ এএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১১:১১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে পার্কিং অবস্থায় থাকা একটি নাফ মিনিবাস আগুনে পুড়ে গেছে।

শনিবার সকাল ৬টার দিকে শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম।

তিনি বলেন, আগের রাতে ১০টার দিকে মহাসড়কের উপর নাফ পরিবহনের মিনিবাসটি থামিয়ে রেখে চালক চলে যান। রাতভর বাসটি সেখানেই ছিল। শনিবার সকল ৬টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা।

ওসি শাহীনূর বলের, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ততক্ষণে বাসের সিটগুলো পুড়ে যায়।

তবে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা