প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ০০:১৯ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতৃবৃন্দকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। তার এ আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা নৈশভোজে অংশ নিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
নৈশভোজে আরও অংশ নেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।