× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ এর গণ-অভ্যুত্থানের বিজয়ীরা গণভোটের রূপ নির্ধারণ করবে: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

২৪ এর গণ-অভ্যুত্থানের বিজয়ীরা গণভোটের রূপ নির্ধারণ করবে: অ্যাটর্নি জেনারেল

২৪ এর গণ-অভ্যুত্থানের বিজয়ী শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবে, গণভোট সেভাবেই হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গণভোট ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে। আমি এই সংবিধানে ত্রয়োদশ সংশোধনী মামলার শুনানি করতে গিয়ে আদালতের সামনে বলেছি- শুধু এই বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর ইতিহাস বলে একটা দেশের সংবিধান আইন কি রকম হবে সেটা নির্ধারণ করে সেই দেশের বিজয়ী শক্তি। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিবস উদযাপন উপলক্ষে বাংলা সাহিত্যে তার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মনোহরপুরে কবি গোলাম মোস্তফা একাডেমি প্রাঙ্গনে বিকালে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালতের সামনে আমি উদাহরণ করে বলেছি, ৭২ এর সংবিধান রচনা করেছিলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী শক্তি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তি যেমন নির্ধারণ করেছিলেন অন্তবর্তীকালীন সরকার কেমন হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানের বিজয় শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবে গণভোট সেভাবেই হবে। সেটাই বৈধ, সেটাই আইন। সেটাই বাংলাদেশের মানুষের আগামী দিন পথ দেখানোর পাথেয়।’

শেখ হাসিনার বিচারের রায়ের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি যে— জজের মন এবং নারীর মন বুঝা কষ্টকর। কখন কোন দিকে টার্ন নেয় আমরা জানিনা। সুতরাং রায় না হওয়া পর্যন্ত রায় কি দিবে আমাদের কারোরই জানার কোনো সুযোগ নেই। যেদিন রায় হবে আমরা সেদিনই জানতে পারবো।’

তিনি বলেন, ‘রায়কে ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি এবং নাশকতার ব্যাপারে আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া দরকার সেটি নেওয়া হবে। ইতিমধ্যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্ত্বার নাম। আর কোনো নিষিদ্ধ সত্ত্বার নামে যেকোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি। সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেভাবে এগিয়ে যাবে সরকার।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি।

কবি গোলাম মোস্তফা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ, রাজউকের সদস্য গিয়াস উদ্দিন ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা