প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৯:০৪ পিএম
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী ১ম পুনর্মিলনীর ২য় দিন জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনা প্রধান জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উপস্থিত হলে তাঁকে অভ্যর্থনা জানান সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ও এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, কলেজের অধ্যক্ষ, সভাপতি, অ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (AJEC) ও অভ্যাগত অতিথিরা।
এরপর প্রধান অতিথি AJEC পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে মূল্যবান ভাষণ দেন। ভাষণে তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদের দেশ সেবায় আত্মনিয়োগে করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী চলমান প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুরু হয়।