প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৫:৫৬ পিএম
নিহত আশরাফুল হক। ফাইল ফটো
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ গেটের সামনে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জরেজের বাবা আজাদকে আটক করেছে রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিহত আশরাফুল হকের বোন আনজিনা বেগম শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
মামলায় জরেজকে প্রধান আসামি এবং অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়। এরই ধারাবাহিকতায় বদরগঞ্জ থানা পুলিশ জরেজের বাবাকে আটক করে থানায় নেয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জরেজের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।