× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৬ টুকরো মরদেহ উদ্ধার

নিহত আশরাফুলের বন্ধুকে আসামি করে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১১:৫১ এএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫ ১১:৫৪ এএম

নিহত আশরাফুলের বন্ধুকে আসামি করে মামলা

রাজধানীর হাইকোর্টের সামনে থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জরেজকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় জরেজ ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রতিদিনের বাংলাদেশকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সকালে আশরাফুলের মরদেহ গ্রহণ করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান তার পরিবারের সদস্যরা।

তারা জানান, আশরাফুলের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তিন দিন আগে বন্ধু জরেজের সঙ্গে ঢাকা আসেন তিনি। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল। তিন দিন আগে ফোনে কল করলে অপরিচিত একজন জানান, মোবাইলটি তিনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন।

পরিবারের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢামেক কর্তৃপক্ষ জানায়, ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহের পাশের নীল রঙের একটি ড্রামের ভেতর থেকে আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের রমনা জোনের উপ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, নিহত আশরাফুল হকের বয়স ৪২ বছর। তার বাবার নাম আব্দুর রশীদ, মায়ের নাম এছরা বেগম। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে। তিনি আরও বলেন, মামলার তদন্ত চলছে এবং দ্রুতই দায়ীদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা