× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার-ভিডিপি প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং তুরস্ক দূতাবাসের সিকিউরিটি কনস্যুলার কর্নেল বোরাত তাসদেলেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ আনসার ও ভিডিপির উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের জেন্ডারমারি ফোর্সের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মত বিনিময় করেন। উভয়পক্ষ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং তুরস্ক ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিইউকেএ)-এর কার্যক্রমের আওতায় সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশ আনসার ও ভিডিপি কর্তৃক দক্ষ জনশক্তি উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং ‘সজ্ঞীবন প্রকল্প’র আওতায় উদ্যোক্তা তৈরির মাধ্যমে সদস্যদের জীবিকা উন্নয়নের উদ্যোগের প্রশংসা এবং এতে গভীর আগ্রহ প্রকাশ করেন। 

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি নিরাপত্তা, প্রশিক্ষণ ও উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা