× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের তরুণদের বিশ্বসেরা হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১২:০৫ পিএম

দেশের তরুণদের বিশ্বসেরা হতে হবে : প্রধান উপদেষ্টা

বাংলাদেশের তরুণ-তরুণীদের শুধু দেশ সেরা হয়ে থেমে থাকলে হবে না, বিশ্বেও সেরা হতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা বহু দীর্ঘপথ যাওয়ার জন্য প্রস্তুত। তারা দেশের জন্য সেরা তো হবেই, আন্তর্জাতিকভাবেও সেরা হবে। এটির ব্যবস্থাও করতে হবে। শুধু দেশে সেরা হলো, এখানেই থেমে থাকলে হবে না। বিশ্বেও সেরা হতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে নাটকের প্রতিযোগিতা, গল্প লেখার প্রতিযোগিতা, ফ্যাশন ডিজাইন, খাবার তৈরি- এমন নানা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। আমাদের চেষ্টা থাকতে হবে যার যার প্রতিভা সে যেন বের করে আনার সুযোগ পায়।

পরে অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও সিনিয়র সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা