× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩ নভেম্বর ঘিরে আশঙ্কার কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৩:১০ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৫ ১৩:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো ধরণের আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, সন্দেহভাজন কাউকে দেখলেই সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন৷ আগামী ১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান নিয়েছে৷ তারা যেহেতু শক্ত অবস্থানে থাকবে সেহেতু পরিস্থিতি স্বাভাবিক থাকবে৷ কোন ধরনের কোন আশঙ্কা নেই৷

তিনি বলেন, রাস্তার পাশে তেল বিক্রি করা বন্ধ থাকবে৷ এসব তেল দিয়ে অনেক সময় অনেক অঘটন ঘটায়৷ ট্রাইবুনাল, মেট্রোরেল এলাকা,  রেলওয়েসহ  গুরুত্বপূর্ণ কেপিআই গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না৷ আপনারা অনেক সময় বলেন অনেক সন্ত্রাসী খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়; তারা যেন সহজে জামিন না পায় সে ব্যাপার অনুরোধ করবো৷ সন্ত্রাসীদের যেন জামিন না দেয়৷

নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করেছি৷ নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক৷ সব বাহিনীগুলি তাদের প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে৷ এটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে৷ এরপর আমরা একটা মহড়াও দেবো৷

উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের যে কাজ চলমান রয়েছে সেটা আরও বেগবান করা হবে৷ এখনো কিছু কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে৷ এগুলো যেন আমরা খুব দ্রুত উদ্ধার করতে পারি; সেজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে৷

নির্বাচনে কোন কোন বাহিনীর কতজন সদস্য থাকবে এটা নির্ধারণ করা হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, শেষ মুহূর্তের আগে এটা বলা যাবে না৷ তবে সম্ভবও বিষয় হচ্ছে ব্রাজিল লক্ষ্য পুলিশ থাকবে, প্রায় এক লক্ষ সেনা সদস্য, ৩৫ হাজার বিজিবি, সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য এবং চার হাজারের মতো নৌ বাহিনীর সদস্যরা থাকবে৷

নির্বাচন কেন্দ্র করে সীমান্ত দিয়ে কোন বহিরাগত সন্ত্রাসীরা যাতে দেশে আসতে না পারে এ বিষয় সরকার কি করছে?  এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে৷

এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক অস্ত্র ও গোলাবারুদ খোয়া গেছে৷ সরকার এ বিষয় কিভাবে দেখছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি তদন্ত কমিটির আওতায় রয়েছে৷ তদন্তের পর আমরা বলতে পারব এখানে আসলে কি হয়েছে৷

সন্দেহভাজন কাউকে ধরে আইনের হাতে দিলে এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না৷ এমন সম্ভাবনা নেই৷ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা