× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনীর কোর অব সিগন্যালস দেশ গঠনে ভূমিকা রাখছে : সেনা প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

সেনাবাহিনীর কোর অব সিগন্যালস দেশ গঠনে ভূমিকা রাখছে : সেনা প্রধান

সেনাবাহিনীর কোর অব সিগন্যালস সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার - উজ - জামান। তিনি বলেন, ভবিৎষতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সোমবার (১০ নভেম্বর) যশোরে কোর অব সিগন্যালস এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এসব কথা বলেন সেনা প্রধান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর কোর অব সিগন্যালস এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (এসটিসিএন্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান এসটিসিএন্ডএস এ পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এসটিসিএন্ডএস অভ্যর্থনা জানান। ।

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব সিগন্যালস এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও বেশি কাজ করতে হবে। বক্তব্যের শুরুতে সেনা প্রধান স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালস এর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের।

সেনাবাহিনী প্রধান দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরে বলেন, দেশমাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কোর অব সিগন্যালস প্রশসংনীয় ভূমিকা রাখছে। এ ভূমিকা অব্যাহত থাকবে বলে সেনা প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, এমআইএসটি; ডিজি, ডিজিডিপি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা; কমান্ড্যান্ট, এসটিসিএন্ডএস; সেনাবাহিনীর সকল সিগন্যাল ব্রিগেডের কমান্ডাররা; সিগন্যাল ইউনিটসমূহের অধিনায়করাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রবিবার (৯ নভেম্বর) এসটিসিএন্ডএস এ কোর অব সিগন্যালস এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। যশোর সেনানিবাসস্থ শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী কোর অব সিগন্যালস এর কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্নেল কমান্ড্যান্ট র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় একটি চৌকষ দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে 'গার্ড অব অনার' প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা