× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির অভিযান ২০৬ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ০০:৫৩ এএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে সারা দেশে পরিচালিত অভিযানে মোট ২০৬ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী, মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। রবিবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ৩ কেজি ২৬২ দশমিক ৭৬ গ্রাম সোনা, ১১ কেজি ৪১০ গ্রাম রুপা, ৩৩ হাজার ৯১০টি শাড়ি, ১ লাখ ৭১ হাজার ৯৪৬টি কসমেটিকস সামগ্রী, ১৭ লাখ ৬১ হাজার ৫২৬টি আতশবাজি, ২৫১টি মোবাইল ফোন, ৪০ হাজার ৮২৬ কেজি জিরা, ৭ হাজার ৬৯০ কেজি সার, ১ লাখ ৯ হাজার ৭৩২ পিস চকোলেট এবং বিপুল পরিমাণ কৃষিপণ্যসহ আরও বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী।

এ ছাড়া জব্দ করা যানবাহনের মধ্যে রয়েছে- ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ২১টি পিকআপ/মাহিন্দ্র, ২টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯৭টি নৌকা, ৩২টি সিএনজি/ইজিবাইক, ৪৯টি মোটরসাইকেল এবং ৩০টি বাইসাইকেল বা ভ্যান।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ৪টি দেশীয় পিস্তল, ১টি রিভলবার, ৩টি মর্টার শেল, ৬টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গোলাবারুদ, ২৫০ গ্রাম বিস্ফোরক, ২টি ডেটোনেটর এবং ৭টি অন্যান্য অস্ত্র।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ১৩ লাখ ৮২ হাজার ৪৬২ পিস ইয়াবা, ৩ কেজি ২০৫ গ্রাম হেরোইন, ৫ হাজার ৪৬৫ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৫৮২ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭৮২ কেজি গাঁজা, ১৩০ কেজি ইয়াবা পাউডার এবং ৭ লাখ ২৭ হাজার ৭৬৮ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট ও ওষুধসহ আরও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

এ ছাড়া অক্টোবর মাসে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক ও চোরাচালানিতে জড়িত ১৮৪ জনকে আটক করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা