× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন কমিশনের উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২১:৪৬ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫ ২৩:৫৭ পিএম

নির্বাচন কমিশনের উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের ২১ নির্বাচন কর্মকর্তাকে উপজেলা নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। আর উপজেলা নির্বাচন অফিসের দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় তাদের বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় নির্বাচন কমিশন। এরই প্রস্তুতি স্বরূপ মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে বদলি শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা