× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : মীর হেলাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২১:০০ পিএম

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : মীর হেলাল

৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী-বায়েজিদ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মুল প্রেরণা যার মাধ্যমে শহীদ জিয়া গভীর সংকটময় মুহূর্তে জাতিকে পথ দেখিয়ে ছিলেন।

শনিবার (০৮ নভেম্বর) বিকেলে হাটহাজারীর বড় দীঘির পাড় এলাকায় এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে চটগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

ব্যারিস্টার হেলাল বলেন, দীর্ঘদিন যাবৎ জোটের নামে হাটহাজারীর জনগণের উপর গণবিচ্ছিন্ন ব্যাক্তিকে চাপিয়ে দেওয়া হয়েছিল। হাটহাজারী বায়েজিদের মানুষ এখন জোটের রাহুমুক্ত। বিএনপি আগামীদিনে সরকার গঠন করলে এক বছরের মধ্যেই হাটহাজারী বায়েজিদ এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে।

কেনো কাঁচা সড়ক থাকবে না উল্লেখ করে মীর হেলাল বলেন, অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত বাইপাস সড়ক, অন্যান্য স্থানে প্রয়োজনীয় ওভারপাস নির্মাণ করে যানজটমুক্ত নিরাপদ সড়ক করা হবে। নতুন নুতন কল কারখানা ও ভোকেশনাল মহাবিদ্যালয়, স্বাস্থ্য মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। একজন শিক্ষিত বেকারও থাকবে না।

তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিন, আমি আপনাদেরকে একটি উন্নত সমৃদ্ধ এলাকা উপহার দিব।

বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন।

উপজেলা  বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, নেসার উদ্দীন বুলু, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, মহানগর বিএনপি নেতা ফয়েজ আহমদ, ইয়াকুব চৌধুরী উপজেলা বিএনপি নেতা আইয়ুব খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল প্রমুখ।

সভা শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বিশাল র‌্যালি সমাবেশস্থল হতে মহাসড়ক ধরে আমান বাজার বড় দীঘি মোড় হয়ে চৌধুরীহাট চত্বরে এসে মিলিত হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা