× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১০:৪৯ এএম

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

সাবেক অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিক। গত ১৩ দিন ধরে তিনি বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবুল হাসান মাহমুদ আলী ছিলেন বাংলাদেশের রাজনীতি ও কূটনীতির এক অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিপরিষদে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জন লাভ করে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

পরে তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ওই বছরই ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বাতিল হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা