প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২১:৫৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫ ২২:২৬ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর/মাইগ্রেশন আবেদন দাখিল করা যাবে। এজন্য আবেদন ফরম-১৩ যথাযথভাবে পূরণ করে স্বশরীরে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি ecs.gov.bd তে পাওয়া যাবে।
উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।