× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্বশীল ব্যক্তিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: সতর্ক করলো পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২১:৪৫ পিএম

 দায়িত্বশীল ব্যক্তিদের  নাম-ছবি ব্যবহার  করে প্রতারণা: সতর্ক করলো পুলিশ

সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারক চক্র অর্থ দাবি করছে- এমন অভিযোগ পাওয়ার পর জনসাধারণকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতারকরা জনপ্রিয় বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবিযুক্ত হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে পরিচয় ভাঙিয়ে বিভিন্ন জনের কাছে আর্থিক সুবিধা চাইছে। অনেকেই মনে করছেন, আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি দেখা গেলে সেটিই ওই ব্যক্তির প্রকৃত নম্বর; কিন্তু পুলিশ বলছে, ছবি থাকা মানে নম্বরটি আসল- এ ধারণা সম্পূর্ণ ভুল।

পুলিশ সদর দপ্তরের বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এ ধরনের বার্তায় কোনোভাবেই সাড়া দেওয়া যাবে না এবং সন্দেহজনক নম্বর থেকে এ ধরনের যোগাযোগ পেলে তাৎক্ষণিকভাবে সতর্ক থাকা উচিত।

বিজ্ঞতিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ অবস্থানে রয়েছে। কেউ এ প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনসাধারণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক বার্তা বা ঘটনার ক্ষেত্রে নিকটস্থ থানায় বা পুলিশের হেল্পলাইনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা