× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগের উপর নির্বাচন চাপিয়ে দেওয়া জুলুম হবে: জামায়াত আমির

সিলেট অফিস

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম

আ.লীগের উপর নির্বাচন চাপিয়ে দেওয়া জুলুম হবে: জামায়াত আমির

আওয়ামী লীগের উপর নির্বাচন চাপিয়ে দিলে তাদের উপর জুলুম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। আওয়ামী লীগ তো নিজেরাই নির্বাচন চায় না। তারা নির্বাচনে বিশ্বাসী এ কথা প্রমাণ করতে পারেনি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটি যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটি তাদের উপর জুলুম হবে। তাই তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। 

আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, তারা যদি নির্বাচন চাইত তাহলে তিনটা নির্বাচন করার তারা সুযোগ পেয়েছে, হাতছাড়া করলেন কেন।

পুনরায় জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথমবারের মতো নিজের জন্মস্থান সিলেটে আসেন ডা. শফিক। এসময় ওসমানী বিমানবন্দরে স্থানীয় জামায়াত নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবো। নির্বাচন দেরি হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নানা সমস্যা তৈরি হবে। এই সুযোগ দেওয়া যাবে না।

জোট নিয়ে জামায়াত আমির বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না। তবে সমমনা দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতা করব। এছাড়াও গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থান পূনর্ব্যক্ত করে বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই।

জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসীদের সরকারের বিভিন্ন স্তরে সুযোগ দিবে জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখলেও সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ কম। আমরা ক্ষমতায় গেলে যে অনুপাতে প্রবাসী রয়েছেন সেই অনুপাতেই তাদের প্রতিনিধিত্ব সরকারে রাখবো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা