× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সত্য ও তথ্যভিত্তিক সংবাদেই গুজব প্রতিহত সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৭:২৬ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে নানা ধরনের গুজব ছড়ানো হলেও গণমাধ্যমের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে তা অনেকটাই কমেছে। সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই এসব গুজব প্রতিহত করা সম্ভব।

বুধবার (৫ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতকারীরা নানা ধরনের অপপ্রচার চালাতে পারে। কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যেন কোনোভাবে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে—সেক্ষেত্রে সাংবাদিকদের সচেতন ভূমিকা রাখতে হবে। যারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়াবে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সব ধরনের অপপ্রচার ব্যর্থ হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা