× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুল কালামের ব্যাংক হিসাবের নমিনি কে?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৩:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত বেসরকারি চাকরিজীবী আবুল কালামের ব্যাংক হিসাবের নমিনি তার বোন—এমন কথা কোথাও বলেননি বলে জানিয়েছেন তাঁর স্ত্রী আইরিন আক্তার। বিষয়টি বিব্রতকর বলেও জানিয়েছেন তিনি। এমনকি এসব বানোয়াট কথাবার্তা সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন আবুল কালামের স্বজনরা।

রাজধানীর ফার্মগেটে গত ২৬ অক্টোবর মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ হারান বেসরকারি চাকরিজীবী আবুল কালাম। এ ঘটনার দুই দিন পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হতে থাকে। ভাইরাল সেই পোষ্টে বলা হয়, আবুল কালামের ব্যাংক হিসাবের নমিনি তার বোন। আর এসব পোষ্টের কমেন্টে নানান সমালোচনা দেখা যায়।

এ বিষয়ে আইরিন আক্তার পিয়া জানান, তিনি এসব কিছুই জানেন না, নমিনির বিষয়ে তিনি কারো সঙ্গে কথা বলেননি।

এই তথ্য ছড়িয়ে দেওয়ার বিষয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি। পিয়া বলেন, ‘তার জানামতে কালামের তিনটি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। তবে এসব ব্যাংকে কত টাকা রয়েছে, তা তিনি জানেন না। এবং এসব ব্যাংকের নমিনি কে, তা-ও তিনি বলতে পারবেন না।

আবুল কালামের ছোট বোন লাইজু আক্তার গণমাধ্যমকে বলছেন, ‘আমার ভাই বিয়ের আগে যেসব অ্যাকাউন্ট খুলেছিল, সেখানে বোনদের নমিনি করেছেন। কিন্তু বিয়ের পর আমরাই বলে তার নমিনি পরিবর্তন করেছি। আমার ভাইয়ের জমি এবং ব্যাংক অ্যাকাউন্টে নমিনি তার স্ত্রী।

ব্যাংক হিসাবের নমিনি কে, তা একজন ব্যক্তির ব্যক্তিগত তথ্য। কোনো অবস্থাতেই অন্য কারো কাছে সেই তথ্য প্রকাশ করে না ব্যাংকগুলো। ফলে ব্যাংকের মাধ্যমে কালামের ব্যাংক হিসাবের নমিনি কে, তা জানা সম্ভব হয়নি।

জানা যায়, কিশোর বয়সেই মা–বাবাকে হারান আবুল কালাম। ভাইবোনদের সংসারেই তার বেড়ে ওঠা। চার ভাই ও ছয় বোনের মধ্যে ভাইদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট।

২০১২ সালে তিনি মালয়েশিয়া যান এবং ফিরে এসে ২০১৮ সালে আইরিন আক্তারকে বিয়ে করেন। তাদের একটি ছয় বছরের ছেলে ও চার বছর বয়সী মেয়েসন্তান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা