× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থনীতিবিদ কামাল উদ্দিন সিদ্দিকীর জীবনাবসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১০:২২ এএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ১০:৪৮ এএম

ড. কামাল উদ্দিন সিদ্দিকী। ফাইল ফটো

ড. কামাল উদ্দিন সিদ্দিকী। ফাইল ফটো

অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা ড. কামাল উদ্দিন সিদ্দিকী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩ নভেম্বর) ভোরে ঢাকায় তার মৃত্যু হয়। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান। তিনি ফেসবুকে লিখেছেন, "বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের আমলাতন্ত্রের এক সময়কার পুরোধা ব্যক্তিত্ব, যৌবনের প্রদীপ্ত ছাত্রনেতা, বিশিষ্ট লেখক ও গবেষক ড. কামাল উদ্দিন সিদ্দিকী আজ ভোরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

"বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় থাকার সময়ে প্রধানমন্ত্রী অফিসে তিনি আমার সিনিয়র কলিগ ছিলেন। তার সঙ্গে আমার রয়েছে অম্লমধুর অজস্র স্মৃতি। প্রার্থনা করি, আল্লাহ্‌ যেন তার সকল ভুলত্রুটি ও বিচ্যুতি ক্ষমা করে তাকে জান্নাত নসিব করেন।" 

ড. কামাল উদ্দিন সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির নির্বাচনের জন্য বাংলাদেশ কর্তৃক মনোনীত হন এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৬ সাল পর্যন্ত এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফাউনা অফ বাংলাদেশের প্রধান সম্পাদক ছিলেন, যার প্রথম খণ্ড ২০০৮ সালে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ দ্বারা প্রকাশিত হয়েছিল। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা