× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ দেশের ২১ স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে: ইসি সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২৩:০১ পিএম

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব। ছবি: সংগৃহীত

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব। ছবি: সংগৃহীত

বর্তমানে ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। নিবন্ধনের পর প্রবাসীরা আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, আমরা এই মুহূর্তে ১১টি দেশের দূতাবাসে ২১টি স্টেশনে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছি। যেমন—অস্ট্রেলিয়ায় দুটি, কানাডায় দুটি, যুক্তরাষ্ট্রে চারটি, যুক্তরাজ্যে তিনটি। এভাবে মোট ২১টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে। আমরা চাই, যেখানে যেখানে বাংলাদেশ দূতাবাস রয়েছে, সেখানে এই সেবা সম্প্রসারণ করা।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশিরই ইতোমধ্যে এনআইডি রয়েছে, কারণ পাসপোর্ট গ্রহণের সময় এনআইডি বাধ্যতামূলক। তবে যারা এখনো নিবন্ধিত হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত হবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। উদ্বোধনের সময় কতদিন পর্যন্ত নিবন্ধন করা যাবে তাও জানানো হবে। তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য দুটি ধাপ রয়েছে—একটি হলো ভোটার হিসেবে নিবন্ধন, আরেকটি ভোট প্রদানের জন্য নিবন্ধন। প্রথমে ভোটার হতে হবে, তারপর ভোটের জন্য নিবন্ধন করতে হবে। অ্যাপটি বর্তমানে ট্রায়াল ফেজে আছে, তবে আমাদের লক্ষ্য ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, যাদের এনআইডি আছে, তারা সবাই ভোটার নন। আইন অনুযায়ী ১৮ বছর বয়স পূর্ণ না হলে কেউ ভোটার হতে পারবেন না। কিছু শিক্ষার্থী ১৬ বছর বয়সে বিদেশে পড়তে গেলে স্টুডেন্ট ফাইলের জন্য এনআইডি দেওয়া হয়, কিন্তু তারা ভোটার নন। তাই ১৮ বছর বা তার বেশি বয়সী প্রবাসীরা ১৬ নভেম্বর থেকে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে তিনি বলেন, আমরা আবেদনগুলো পর্যালোচনা করছি। আশা করছি, এই সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা