× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবতেদায়ী শিক্ষকদের যমুনা অভিমুখে লং মার্চ আটকাল পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৫:৪১ পিএম

এবতেদায়ী শিক্ষকদের যমুনা অভিমুখে লং মার্চ আটকাল পুলিশ

পাঁচ দফা দাবি আদায়ে এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ আটকে দিয়েছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এবতেদায়ী শিক্ষকরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করার পরপরই পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে পুলিশ ও শিক্ষকরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, ‘আমরা ২টার দিকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশ আমাদের কদম ফোয়ারার সামনে আটকে দিয়েছে। আমরা এখানেই অবস্থান ধরে রেখেছি। আমরা আপাতত এখানেই অবস্থান করব। সরকারের প্রতি আহ্বান, বছরের শুরুতে দেওয়া জাতীয়করণের আশ্বাস দ্রুত বাস্তবায়ন করুন এবং আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন।’

সব এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৫ দাবিতে গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

তাদের দাবির মধ্যে রয়েছে- চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে, এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যে ১০৮৯টি প্রতিষ্ঠানের নথি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছে তার দ্রুত অনুমোদন দিতে হবে, অনুদানহীন স্বীকৃত এবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে এবং এবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা