× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নেতৃবৃন্দের সাথে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২১:২৫ পিএম

ডাকসু নেতৃবৃন্দের সাথে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল চারটায় ডাকসু ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় ডাকসুর পক্ষে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ অন্যান্য সম্পাদক ও কার্যকরী সদস্যবৃন্দ।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে ছিলেন ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং দূতাবাসের প্রেস উপদেষ্টা তৌহিদ ফিরোজ।

মতবিনিময়কালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। 

এসময় ডাকসু এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর উদ্যোগে আগামীতে বাস্তবায়নের লক্ষ্যে বেশকিছু কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বিনিময় কর্মসূচি (Exchange programs) চালু করা; গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ডাকসু এবং এর অনুমোদিত যুব প্ল্যাটফর্মগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা; যৌথ গবেষণা সহযোগিতা কর্মসূচি প্রতিষ্ঠা করা এবং বিজ্ঞান ও সমাজ বিষয়কে কেন্দ্র করে একটি ঢাবি-ইইউ উদ্ভাবন সম্মেলন (Innovation Summit) আয়োজন করা। 

মতবিনিময় শেষে ডাকসু ভবনে প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা