× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলা: বাণিজ্য উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৯:২৩ পিএম

মাদক থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলা: বাণিজ্য উপদেষ্টা

খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যাবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ১২ টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (এডমিন) কাজী মো: ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল এসোসিয়েশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ সফটবল ও বেসবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। তরুণদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করতে হবে। এজন্য খেলার মাঠ দরকার- তাদের খেলাধূলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। যুব সমাজকে মরণ ফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সকলকে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি। 

পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল। তবে আমাদের জন্য নতুন। জাতি হিসেবে আমরা অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি। বেসবলও একসময় জনপ্রিয়তা পাবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হলিউডের সিনেমায় বেসবল খেলা দেখেছি। সেখানে দেখেছি এটা পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ খেলায় অভ্যস্ততা তৈরির মাধ্যমে আমাদের যুব সমাজ যেমন উপকৃত হবে তেমনি বিশ্ব দরবারে দেশের সন্মানও বাড়বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা